×

জাতীয়

চিন্ময় দাসের জামিন শুনানি এগিয়ে আনতে আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

চিন্ময় দাসের জামিন শুনানি এগিয়ে আনতে আবেদন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রামের আদালতে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আদালত আবেদন মঞ্জুর করলেও স্থানীয় ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি হবে না বলে জানিয়েছেন।

গত ৩ ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছিল। ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপর ২৫ নভেম্বর ঢাকা থেকে এ মামলায় গ্রেপ্তার হলে পরদিন তাকে কারাগারে পাঠায় আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App