×

জাতীয়

ভারতীয় অপপ্রচার বন্ধ চান সাবেক পুলিশ কর্মকর্তারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

ভারতীয় অপপ্রচার বন্ধ চান সাবেক পুলিশ কর্মকর্তারা

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। ছবি: সংগৃহীত

ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধ করার দাবি জানিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। এ ছাড়াও সীমান্ত হত্যা বন্ধসহ শেখ হাসিনার সব অপতৎপরতা বন্ধ ও তাকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে বলেও জানিয়েছেন তারা।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানান সাবেক পুলিশ কর্মকর্তারা। এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।

সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত উন্মাদ হয়ে গেছে। নানা অপপ্রচার চালিয়ে তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সমাবেশে সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেন, ‘১৯৭১ সালে সর্বপ্রথম পুলিশ সদস্যরাই প্রতিরোধ গড়ে তুলেছিল। আমরা সেই পুলিশের উত্তরসূরি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সাবেক পুলিশ সদস্যরা প্রস্তুত আছি।’

আরো পড়ুন: সাবেক মন্ত্রী জাহিদ, প্রতিমন্ত্রী পলক ও মির্জা আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার অনুমোদন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেয়ার বিষয়ে সাবেক এই আইজিপি বলেন, ‘অপরাধীকে আশ্রয় দেয়া অপরাধ, এটি ভারত সরকারকে বুঝতে হবে। আবার হাসিনাকেও বুঝতে হবে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধ ষড়যন্ত্র করে লাভ নাই। তাকেও বিচারের মুখোমুখি হতে হবে।’

ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের কঠোর সমালোচনা করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডিআইজি (অব.) এম আকবর আলী বলেন, ‘বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে। কিন্তু ভারত তখন এত অস্থিরতা দেখায়নি। এখন ভারত কেন উন্মাদের মত আচরণ করছে।’ তিনি বলেন, ‘আমরা ভারতের দালালির জন্য মুক্তিযুদ্ধ করিনি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ দেশ স্বাধীন করেছি।’

এর আগে সকাল সাড়ে ১১টায় রাজারবাগ থেকে শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাবে একটি প্রতিবাদ মিছিল নিয়ে আসেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। মিছিলে ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘ড. ইউনূস এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে’ স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ভারতীয় আগ্রাসন রুখবে বাংলার জনগণ’, ‘ধর্মে ভিন্ন, জাতীয়তায় অভিন্ন’লেখা প্ল্যাকার্ড দেখা যায়। সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদলিপি দেন তারা।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App