×

জাতীয়

হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

ছবি: ভোরের কাগজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, অতীতে কয়েকটি আন্দোলনে সাংবাদিকদের উপর হেলমেট বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছিল কিন্তু সুরাহা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সে যুগেরও অবসান ঘটেছে। হেলমেট বাহিনীরও অবসান ঘটেছে। 

পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে অফিসার আচরণ মারধর গুলির ঘটনাও ঘটে। সেসব ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় ডিএমপি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো সেবা করতে চাই, আমরা সাংবাদিকদের উপর হামলা কেন করবো? শুধু সাংবাদিক কেন কোন মানুষকেই তো পুলিশ নির্যাতন করতে পারে না, হামলা করতে পারে না।

আরো পড়ুন: শমী কায়সারের জামিন স্থগিত

তিনি বলেন, আমার পুলিশ সদস্যদের তো ডিসিপ্লিন থাকবে হামলা মামলা বা কারো সাথে খারাপ আচরণ বা অপেশাদার আচরণ কেন করবে? তিনি ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এরকম কোন ঘটনা যদি ঘটে থাকে বা ঘটে তাহলে আমার নজরে আনবেন আমি তদন্ত করবো, ব্যবস্থা নিবো।

আমি ডিএমপি কমিশনার হিসেবে গত জুলাই আগস্টে ধ্বংসযজ্ঞ, নানা ধরণের ক্ষতিকর কার্যাবলীর জন্য ঢাকাবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমরা সদস্যরা নতুন করে ঢাকাবাসীকে সেবা দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। জুলাই-আগস্টের ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায়, ঢাকাবাসীর জীবন ও সম্পদ অনিরাপদ হয়ে যায়। আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমার সহকর্মীদের নিয়ে সবার সহযোগীতায় ঢাকাবাসীর জানমালের হেফাজত করে যাবো। ইতোমধ্যে আমি আমার সহকর্মীদের মেসেজ দিতে সক্ষম হয়েছি যে আগের মত আর ঢাকাবাসীকে সেবা প্রদানে কার্পণ্য করা যাবে না। 

আরো পড়ুন: সাবেক মন্ত্রী জাহিদ, প্রতিমন্ত্রী পলক ও মির্জা আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার অনুমোদন

আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গায় বহু মানুষের সমাগম হবে। আমি আশা করি এসব জমায়েত অনেক আনন্দের সঙ্গে নিরাপদভাবে এদিনগুলো উদযাপন করবেন। এখন পর্যন্ত এসব দিনকে কেন্দ্র করে নিরাপত্তার কোন ঘাটতি নেই, কোনো আশঙ্কাও নেই। 

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্র্যাব পরিবারের ছয় সদস্যের সন্তানকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় বৃত্তি প্রদান করা হয়। এছাড়া ক্র্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ১০টি ইভেন্টে ৩২ জনকে পুরস্কৃত করা হয়। 

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাকিবুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। আরো উপস্থিত ছিলেন- ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App