×

জাতীয়

তাহেরিকে গ্রেপ্তার অভিযানে পুলিশের গাড়ি ভাঙচুর, ৬ পুলিশ আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম

তাহেরিকে গ্রেপ্তার অভিযানে পুলিশের গাড়ি ভাঙচুর, ৬ পুলিশ আহত

ছবি: সংগৃহীত

আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গেলে তার বক্তদের দ্বারা হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তাহেরির ভক্তদের হামলায় পুলিশের ৬ জন সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে তারা। জানা যায়, বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান তাহেরি।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। তাদের বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায়।

বিজয়নগর থানা ওসি রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে তাহেরি পালিয়ে যান। এ সময় তাহেরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App