×

জাতীয়

বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে গ্রেপ্তার এড়ালেন তাহেরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে গ্রেপ্তার এড়ালেন তাহেরি

ছবি: সংগৃহীত

ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে তিনি বিলের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান। শনিবার (১৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, তাহেরিকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশের ওপর হামলা করে তার বক্তরা। এ সময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে তারা। হামলায় পুলিশের ৬ জন সদস্য আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বিভিন্ন সময় তাহেরির নানা বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি করে।

আরো পড়ুন: তাহেরিকে গ্রেপ্তার অভিযানে পুলিশের গাড়ি ভাঙচুর, ৬ পুলিশ আহত

বিজয়নগর থানা ওসি রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে তাহেরি পালিয়ে যান। এ সময় তাহেরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআইর মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। তাদের বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App