×

জাতীয়

কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন। পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে—কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেয়া হতে পারে।

রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, করপোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে ১৪ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন।

জীবনযাপনের ব্যয় সামাল দিতে ভোগ্যপণ্যের দাম বাড়ায় যে অতিরিক্ত ভাতা দেয়া হয়, সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত। এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে দেয়া হয়। অর্থাৎ, মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা-কর্মচারীদের মোট বেতন বাড়বে। 

সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তাদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার। অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘভাতা কমিটি গঠন করা হয়েছে। যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। 

সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কীভাবে ঠিক করা হবে, তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন, এবার যাতে এই মহার্ঘভাতার সুবিধা পেনশনভোগীরাও পান, সে ব্যাপারে সরকার একমত। সচিব বলেন, তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা। সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার।

তিনি জানান, মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে, তা নির্ধারণে কমিটি সুপারিশ করবে। তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কি না, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ প্রসঙ্গে সচিব সম্প্রতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয়। এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে, কর্মচারীদের একটু বেশি থাকতে পারে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App