×

জাতীয়

চব্বিশের গণহত্যার মূল হোতাদের গ্রেপ্তারে শিবির সভাপতির আল্টিমেটাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

চব্বিশের গণহত্যার মূল হোতাদের গ্রেপ্তারে শিবির সভাপতির আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পরিচালিত গণহত্যায় জড়িত মূল হোতাদের গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, যদি আমাদের দেশকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র হয়, আর যদি খুনিদের বিচার না হয়, তাহলে চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে ছাত্রজনতা নেমেছিল, সেভাবে আবারো ছাত্রজনতা রাস্তায় নামতে বাধ্য হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহবাগে ঢাকা মহানগর ছাত্রশিবির আয়োজিত বিজয় র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিবির সভাপতি বলেন, ২৪ এ যারা হত্যাকাণ্ড চালিয়েছে, আমরা সরকারের কাছে তাদের বিচারের দাবি জানাই। চার মাস অতিবাহিত হলেও আমরা এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ চাই। যেখানে সকল নাগরিক তার অধিকার ফিরে পাবে। ৫৪ বছর পর আমরা সেই স্বপ্ন দেখতে চাই। যেখানে বৈষম্যহীন নতুন বাংলাদেশ নিয়ে পথ চলতে পারবো।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি। সামাজিক অধিকার, মানবিক অধিকার, সাম্য ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল। দেখতে দেখতে আমরা স্বাধীনতার ৫৪ বছরের পদার্পণ করেছি। আমরা চেয়েছিলাম স্বাধীনতার ৫৪ বছরে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে। আমরা এখনও সেটা পারিনি। আমাদের অর্জনের মধ্যে রয়েছে, লুটপাট, নৈরাজ্য। আওয়ামী ফ্যাসিবাদ তারই সচিত্র উদাহরণ। 

মঞ্জুরুল ইসলাম বলেন, ভারতীয় আগ্রাসন এবং তাদের দোসররা আমাদের কালচারাল অঙ্গন থেকে শুরু করে সর্বক্ষেত্রে ভেঙে চুরমার করেছে। পিলখানা হত্যার মাধ্যমে আমাদের সামরিক খাতকেও নষ্ট করেছে ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ কিংবা বাকশাল সবখানে আমাদের মৌলিক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা গণমাধ্যমের টুটি চেপে ধরেছে। তারা শিক্ষাঙ্গনকে ধ্বংস করে তাদের অ্যাজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্র হিসেবে বেছে নেয়। 

শিবির সভাপতি আরো বলেন, এমন একটি মানবিক দেশ গড়তে হবে, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, সাম্য সম্প্রীতি থাকবে। আমরা চাই সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। ইসলামি ছাত্রশিবির সেই স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App