×

জাতীয়

বাংলাদেশের না, নেপাল-ভুটানকে নিয়ে মেলা করছে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম

বাংলাদেশের না, নেপাল-ভুটানকে নিয়ে মেলা করছে ভারত

ছবি: সংগৃহীত

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি বছর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠিত অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্টে (বিটিএম) অংশ নিচ্ছে না বাংলাদেশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে মেলা। তবে বাংলাদেশ অংশগ্রহণ না করলে তিন দিনের এই মেলায় অংশগ্রহণ করবে নেপাল ও ভুটান।

বিটিএম আয়োজক কমিটির চেয়ারম্যান সন্দীপন ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা মেলায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর: টেলিগ্রাফ ইন্ডিয়ার। 

গত আগস্টে রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশি পর্যটকদের ভারত সফর কমে গেছে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত সিকিম ও তার আশপাশে ২৭ হাজারের বেশি বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেছেন।

তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় তাদের আগমন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মেলার অন্যতম আয়োজক ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (ইএইচটিটিওএ) জানায়, নেপাল ও ভুটানের পর্যটন স্থাপনাগুলো এবার মেলার মূল আকর্ষণ। ভুটানের পর্যটন শিল্পের প্রতিনিধিরা প্রথমবারের মতো বিটিএম-এ অংশ নিচ্ছেন।  

ইএইচটিটিওএর সাধারণ সম্পাদক দেবাশিস চক্রবর্তী জানান, মেলার সময় ভুটানের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের (এইচআরএবি) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। ভুটান প্রতিবছর ৫ লাখের বেশি পর্যটক আকর্ষণ করে, যার ৬০ শতাংশ ভারতীয়। ভারতের উত্তরবঙ্গের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়ায় ভুটান সীমান্ত পর্যটনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।  

নেপাল ট্যুরিজম বোর্ডের সিনিয়র ম্যানেজার সূর্য থাপালিয়া জানিয়েছেন, মেলায় নেপালের পূর্বাঞ্চলের পর্যটন স্থানগুলো তুলে ধরা হবে। পূর্ব নেপালের মন্দির, ধর্মীয় স্থান, বনভূমি এবং হিমালয়ের মনোরম দৃশ্য ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।  

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App