×

জাতীয়

কিল-ঘুষিতে কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতার মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পিএম

কিল-ঘুষিতে কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংকের সামনে কথা কাটাকাটির জেরে কিল ঘুষিতে আব্দুল হালিম মিয়া (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতা ছিলেন।

বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হালিম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাদার পাড়া গ্রামের মৃত ছগির আহমেদের ছেলে। তিনি কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতা বলে জানিয়েছেন স্বজনরা।

হালিম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ইমন বলেন, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে কৃষি ব্যাংকের পাশে চায়ের দোকানের সামনে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি এসে হালিমের সঙ্গে অহেতুক কথা কাটাকাটি করেন। একপর্যায়ে তারা হালিম মিয়াকে কিল-ঘুষি মারলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই বৃদ্ধের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


আরো পড়ুন: মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে ছুরিকাঘাতে যুবক খুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App