ডাকাত দলের হাতে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জিম্মি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পিএম
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত প্রবেশের খবরে স্থানীয়রা ব্যাংকটি ঘিরে রেখেছে। ছবি: সংগৃহীত
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে রেখেছে একদল ডাকাত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।
জানা গেছে, দুপুরের দিকে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতরে গ্রাহক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে। ব্যাংকের ভেতরে কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে। ব্যাংক ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব।
আরো পড়ুন: এস আলম পরিবারের ১২৫ ব্যাংক হিসাব জব্দের আদেশ
আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডাকাতদের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মাইকিং করছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে। অভিযান চলমান থাকায় তাৎক্ষণিক সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
