×

জাতীয়

কাঠগড়ায় দাঁড়িয়ে যে অনুরোধ জানালেন গুলশানের সাবেক ওসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

কাঠগড়ায় দাঁড়িয়ে যে অনুরোধ জানালেন গুলশানের সাবেক ওসি

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে দ্রুত আলামত সংগ্রহ করার অনুরোধ করেছেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির শেষ পর্যায়ে এমন অনুরোধ করেন মাজহারুল হক। এ সময় আদালতের কাছে ৩০ সেকেন্ড সময় চেয়ে নেন তিনি।

কাঠগড়ায় দাঁড়িয়ে হাত উঁচু করে মাজহারুল বলেন, ‘মাননীয় আদালত আমাকে ৩০ সেকেন্ড সময় দিন। এটি যদি আমি না বলতে পারি, তাহলে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হবো’।

পরে আদালত সম্মতি দিলে সাবেক এ ওসি বলেন, ‘ওই দিন আমার থানা থেকে একটি গুলিও করা হয়নি। সেখানে র‍্যাব, বিজিবি ও এপিবিএন ছিল। গুলশান আবাসিক এলাকায় ৫০ কোটি টাকা খরচ করে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সেসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।’

তার এ কথা শুনে আদালত বলেন, আমরা এখন এসব কথা শুনছি না। এগুলো পরে বলবেন। পরে আপনাদের এসব কথা শোনা হবে।

এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে অনুরোধ করেন যেন তার কথা শেষ করতে দেয়া হয়।

পরে আদালত আবার অনুমতি দিলে মাজহারুল বলেন, ‘আমি আশঙ্কা করছি, এসব আলামত নষ্ট হয়ে যেতে পারে। আমি দ্রুততম সময়ের মধ্যে এসব সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য আবেদন করছি। না হলে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারি।’

তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আদালত উপস্থিত প্রসিকিউশনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App