×

জাতীয়

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু, বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে গেলেন ড. ইউনূস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু, বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে গেলেন ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস ও এএফ হাসান আরিফ

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (শুক্রবার) বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। 

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার মৃত্যুর খবর শুনেই বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে গেলেন তিনি। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী, তিনি অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।’

বাংলাদেশের সাবেক এই অ্যাটর্নি জেনারেল দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০০৮ সাল থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।  তার কয়েক দশকব্যাপী দীর্ঘ জনসেবার প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। 

তিনি বলেন, ‘হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্নমতাবলম্বী, ভিন্নমতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’   

আরো পড়ুন: উপদেষ্টা হাসান আরিফ আর নেই

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App