×

জাতীয়

হাসান আরিফের দাফন নিয়ে সিদ্ধান্ত বদল, এবার যা জানালেন রিজওয়ানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

হাসান আরিফের দাফন নিয়ে সিদ্ধান্ত বদল, এবার যা জানালেন রিজওয়ানা

এ এফ এম হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের প্রয়াত বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকালে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। হাসান আরিফের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা রাজধানীর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

হাসান আরিফের মেয়ে ২২ ডিসেম্বর দেশে ফিরে তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বর্তমানে তার মেয়ে বিদেশে অবস্থান করছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এই তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এর আগে রিজওয়ানাসহ একাধিক উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন শনিবারই হতে চলেছে হাসান আরিফের দাফন।

রিজওয়ানা জানান, হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নম্বর জামে মসজিদে, দ্বিতীয় জানাজা শনিবার সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে। আর দাফনের সিদ্ধান্ত মেয়ে বিদেশ থেকে ফেরার পর। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হাসান আরিফকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। পরে বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর, গত আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তিনি ১৯৭০ সালে আইন পেশায় যুক্ত হন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App