×

জাতীয়

হাসান আরিফের জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

হাসান আরিফের জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজায় অংশ নেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, ডি-৮ সামিটে যোগদান শেষে প্রধান উপদেষ্টা ড.  ইউনূস কায়রো থেকে ১০ ঘণ্টার যাত্রা শেষে ঢাকায় ফিরে আসেন। বিমানবন্দরে নেমেই তিনি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন।  শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে তিনি বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে ছুটে যান। এরপর হাসান আরিফের জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রেস উইং থেকে আরো বলা হয়েছে, হাসান আরিফের দ্বিতীয় জানাজা শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে। দাফনের বিষয়ে জানা যায়, বর্তমানে বিদেশে অবস্থানরত মেয়ে দেশে ফেরার পর হাসান আরিফের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বরিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ শুক্রবার  (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান । 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App