×

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী ‘হাড্ডি সাগর’ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পিএম

শীর্ষ সন্ত্রাসী ‘হাড্ডি সাগর’ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

পুরস্কার ঘোষণা করা ১২ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম খুলনা নগরীর শীর্ষ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর ওরফে বেলাল হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে নগরীর সিঅ্যান্ডবি কলোনির মাঠ থেকে সোনাডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুরে সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, সোনাডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিঅ্যান্ডবি কলোনির মাঠে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ দ্রুত সেখানে গিয়ে হাড্ডি সাগরকে দেখতে পায়। এ সময় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, খুলনা নগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জন সন্ত্রাসীর তালিকায় গ্রেপ্তার হাড্ডি সাগর তৃতীয় শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেপ্তারের জন্য সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার পুরস্কার ঘোষণা করেছিলেন। উদ্ধার করা অস্ত্র দিয়ে সাগর সাম্প্রতিক সময়ে কোনো অপরাধমূলক কাজ করেছে কিনা, অস্ত্রের উৎস সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

কমিশনার আরো জানান, সাগরের বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি এবং মাদকসহ বিভিন্ন ধরনের সাতটি মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App