×

জাতীয়

বিমানবন্দরে আটক বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

বিমানবন্দরে আটক বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব

সাবেক সচিব ইসমাইল হোসেন বিমানবন্দরে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে বিদেশে যাওয়ার সময় আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন ইসমাইল হোসেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর টার্মিনাল থেকে শুক্রবার রাত ১০টার দিকে ইসমাইল হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পরে তাকে আজ (শনিবার ২১ ডিসেম্বর)) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাব

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন। গোপন সংবাদে জানতে পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। দেশের কোথাও কোনো মামলা রয়েছে কি না, সেটা যাচাই-বাছাই চলছে। যদি কোনো মামলা পাওয়া যায়, তাহলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

ওসি মো. এরশাদ আহমেদ আরো জানান, সাবেক সচিব ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App