×

জাতীয়

শাহবাগে মোড় অবরোধ চিকিৎসকদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পিএম

শাহবাগে মোড় অবরোধ চিকিৎসকদের

ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে তারা শাহবাগ মোড় অবরাধ করেন। এতে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। 

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, দেড়টার দিকে চিকিৎসকরা শাহবাগ মোড় বন্ধ করে অবস্থান নিয়েছেন। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করছি।

এদিকে ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সব হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা।

রবিবার সকাল থেকে বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। কর্মসূচিতে আবাসিক-অনাবাসিক ট্রেইনি চিকিৎসকরা অংশ নেন।

বিক্ষোভকারী চিকিৎসকরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসককে ২৫ হাজার টাকা ভাতা দেয়া হয়। এ টাকায় পরিবারের খরচ বহন কোনোভাবেই সম্ভব নয়। এই ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।

তারা আরও বলেন, গত ৩ বছর ধরে এ আন্দোলন চলছে। এতদিন আওয়ামী লীগ সরকার আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করেনি। উল্টো জামায়াত-শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। প্রশাসনকে দ্রুত  দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App