×

জাতীয়

ফের প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের বনানীর সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

ফের প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের বনানীর সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারসহ বিভিন্ন দাবিতে শনিবারের অবরোধের পর আবারো রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে অবরোধের পর সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই এলাকায় ব্যাপক আকারে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেয়ার কথা বলে এখনো নিচ্ছে না প্রশাসন। আমাদের দুটি ডিপার্টমেন্টের একটি ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে শিফট করার কথা, কিন্তু এখন ৩০০ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেয়ার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি। প্রতি মাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন, যেগুলো আমাদের টাকা। দীর্ঘদিন আমাদের সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। এছাড়া কয়েকজন বোর্ড অব ট্রাস্টের সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছে। আমরা এই টাকা পুনরুদ্ধার চাই।

এ বিষয়ে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, শিক্ষার্থীরা শনিবারও বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। আবার রবিবার তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছে। এছাড়া তারা অভিযোগ করছেন, বিশ্ববিদ্যালয়টির কয়েকজন বোর্ড অব ট্রাস্টি টাকা আত্মসাৎ করেছেন। তারা এই টাকা পুনরুদ্ধার চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App