×

জাতীয়

শিক্ষার্থীরা কবে পাবে পাঠ্যবই, জানালেন এনসিটিবি চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

শিক্ষার্থীরা কবে পাবে পাঠ্যবই, জানালেন এনসিটিবি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বিষয়ের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সহায়তা দেয়া হচ্ছে । রবিবার (২২ ডিসেম্বর) এনসিটিবি কার্যালয়ে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

ব্রিফিংয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই, মাধ্যমিকের ৩ বই, ১-১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও ৫ বই আর ২০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বই সরবরাহের জন্য মুদ্রণ শিল্প মালিকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।

এ সময় মুদ্রণ শিল্প সমিতির সভাপতি রাব্বাবি জব্বার পাঠ্যবই সরবরাহের সময় বাড়িয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চিঠির জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।  তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক মুদ্রণের। কাজে গতি এসেছে, আমরা আশাবাদী যথাসময়ে কাজ শেষ করতে পারবো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App