×

জাতীয়

নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম

নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি

ছবি: সংগৃহীত

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট নিরাপদ বাংলাদেশ গঠনে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ৪ দফা দাবি জানিয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের ১২ সদস্যের প্রতিনিধি দল এ দাবিনামা পেশ করেন।

দাবিনামায় বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন গুপ্ত-হত্যা ও হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে সারাদেশের ছাত্রসমাজ। অতীতে বেশকিছু ইস্যুতে রাষ্ট্রের দায়িত্বশীলদের নমনীয়তাকেই আজকের এই পরিণতির কারণ হিসেবে মনে করে বাংলাদেশের ছাত্রসমাজ।

এমতাবস্থায় রাষ্ট্রের নিরাপত্তা জোরদার করে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা ৪ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে, যার দায়িত্ব হবে সংঘটিত হত্যাযজ্ঞগুলোর মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা বিগত রেজিমের আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের কোনো যোগসূত্র আছে কি না, তা বের করা। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করতে হবে; প্রতিটি থানায় কমপক্ষে ৫টি টহল গাড়ি ৭ দিন ২৪ ঘন্টা টহলে থাকতে হবে, তারা ক্রাইম পেট্রোলিং করতে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে বিশেষ নজরদারি রাখতে হবে; প্রতিটি ওয়ার্ড এরিয়ার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে কমপক্ষে ৪ সদস্য বিশিষ্ট নন-লিথ্যাল ওয়েপন-ধারী একটি প্লাটুন বা টিম নিযুক্ত করতে হবে, তারা ওই নির্দিষ্ট এলাকার পাহারার দায়িত্বে নিযুক্ত থাকবে। এদের সরকারের পক্ষ থেকে ভাতা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধকরণের পরও এই জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট অনলাইনে ও ময়দানে সক্রিয় সব নেতাকর্মী এবং তাদের সহযোগীদের নির্মূল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি টাস্কফোর্স গঠন করতে হবে। এই টাস্কফোর্সের কার্যক্রমকে বেগবান করতে রাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থার তৎপর ভূমিকা পালন করতে হবে। এসব দাবি ৪৮ ঘণ্টার মধ্যে মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

দুই মাসে ১০০ গজ বিলীন বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত মেহেদী

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

তথ্য উপদেষ্টা শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App