×

জাতীয়

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবছি: পরিবেশ উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবছি: পরিবেশ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার-সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক নিয়ে অন্তর্বর্তী সরকার নতুন করে ভাবছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকায় ২৫টি খাল শনাক্ত করা হয়েছে। এছাড়া পান্থকুঞ্জ পার্ক ও আনোয়ারা পার্ক নিয়ে আমরা নতুন করে ভাবছি।’

একটা সময় পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণই বেশি থাকবে বলে শঙ্কার কথা জানান তিনি। এ জন্য উন্নয়নের কাঠামো পাল্টিয়ে পরিবেশের কথা বিবেচনা করে টেকসই উন্নয়ন নিয়ে ভাবার আহ্বান জানান উপদেষ্টা। ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের কথাও বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। এ অবস্থায় চটের ব্যাগকে আমরা পলিথিনের ব্যাগের বিকল্প ভাবতে পারি।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App