×

জাতীয়

পদ্মা সেতু দিয়ে ঢাকা-খুলনা ট্রেন উদ্বোধন মঙ্গলবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম

পদ্মা সেতু দিয়ে ঢাকা-খুলনা ট্রেন উদ্বোধন মঙ্গলবার

ছবি: সংগৃহীত

পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় আগামী ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকা-খুলনা-ঢাকা রেলরুটের উদ্বোধন হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৩ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানোর এক বার্তায় এ তথ্য জানান হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ঢাকা-খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত একটি উদ্বোধন অনুষ্ঠান হবে কমলাপুর রেলস্টেশনে। সেখানে রেলের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে এ রুটে ট্রেন উদ্বোধনের কথা থাকলেও রানিং স্টার্ফদের কর্মবিরতীতে ও কিছু কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এ রুটটি চালু হলে ঢাকা থেকে খুলনায় ট্রেন মাত্র ৪ ঘন্টায় যাওয়া যাবে। বর্তমানে ঢাকা থেকে খুলনা যেতে সময় লাগে প্রায় ৭-৮ ঘন্টা।

আরো পড়ুন: আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার থাকবে না: ড. বদিউল আলম

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি

ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি

সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

মিয়া গোলাম পরওয়ার সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App