×

জাতীয়

নতুন মামলায় পলকসহ গ্রেপ্তার ১১ মন্ত্রী, এমপি ও উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম

নতুন মামলায় পলকসহ গ্রেপ্তার ১১ মন্ত্রী, এমপি ও উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নতুন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগ সরকারের ১১ জন মন্ত্রী, এমপি ও উপদেষ্টাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিভিন্ন মামলায় সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ১১ জনকে আদালতে তোলা হয়।

পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত এ আদেশ দেন।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক এমপি মো. সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক এমপি, ওয়াকার্স পার্টির সভাপতি ও ১৪ দলীয় নেতা রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 এদিকে, পল্টন থানার মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App