×

জাতীয়

দুদকের নতুন সচিব আনোয়ার হোসেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৪:২৩ পিএম

দুদকের নতুন সচিব আনোয়ার হোসেন

মুহা. আনোয়ার হোসেন হাওলাদার/ফাইল ছবি

খুলনার বিভাগীয় কমিশনার মুহা. আনোয়ার হোসেন হাওলাদারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই পদে নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুদকের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মুহাম্মদ দিলওয়ার বখত আগামী ১৭ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

এদিকে ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার। ১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ২০১৮ সালের ৩০ অক্টোবর ভারপ্রাপ্ত ভূমি সচিব করা হয়। ২০১৯ সালের ২৬ মে ভূমি সচিব হিসেবে নিয়োগ পান তিনি।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং টাঙ্গাইলের ডেপুটি কমিশনারের (ডিসি) দায়িত্বে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App