×

জাতীয়

কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পিএম

কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  দুপুর ১টার দিকে উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিস চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কীভাবে আগুন ধরেছে, সেটি এখনো জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী কামাল বলেন, আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হাওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। রোহিঙ্গারা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App