×

জাতীয়

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান কারাগারে

ছবি: সংগৃহীত

বিএনপি কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৫ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা তিন দিনের রিমান্ড শেষে নজিবুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পল্টন মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর রোকনুজ্জামান রাকিব এ তথ্য জানান।

গত ৬ অক্টোবর রাতে গুলশান থেকে নজিবুর রহমানকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। পরদিন যুবদল নেতা শামীম হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১০ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। গত ১৮ ডিসেম্বর এ মামলায় আবারো তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মকবুল হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। 

এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App