×

জাতীয়

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, শত কোটি টাকার মানহানি মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পিএম

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, শত কোটি টাকার মানহানি মামলা

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) ভুক্তভোগী মুক্তিযোদ্ধা নিজে ১০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলাটি করেন। চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার উজ জামান জানিয়েছেন, মামলায় সদ্য বহিষ্কৃত জামায়াত সমর্থক আবুল হাসেম ও অহিদুর রহমানকে যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত রবিবার বাতিসার লুদিয়ারা নিজ গ্রামে এলে জামায়াত সমর্থক আবুল হাশেমসহ অভিযুক্ত ব্যক্তিরা মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায় এবং ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করে। এসময় তারা ঘটনাটি মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে সামাজিকভাবে তার ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রবিবার দুপুরে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই গ্রামের প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ ১০-১২ জন আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে দেয়।

ভিডিওতে ব্যক্তিদের বলতে শোনা যায়, ‘তুমি বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমাদের ওপর অনেক অত্যাচার করেছ, নির্যাতন, জুলুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদের বাড়িছাড়া করেছ।’ এ সময় আবদুল হাই কানু দুই হাত তুলে তাদের কাছে ক্ষমা চান। তবে বিক্ষুব্ধ ব্যক্তিরা বলেন, ‘তুমি এলাকাতে থাকতে পারবা না। তুমি কুমিল্লা ছেড়ে চলে যাও।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App