×

জাতীয়

আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ এএম

আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি

কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। ছবি : সংগৃহীত

মধ্যরাতে বাংলাদেশে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলেনে তিনি এ কথা বলেন। 

আশা প্রকাশ করে ফায়ারের ডিজি বলেন, আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে ১০টি ইউনিট সরাসরি কাজ করেছে। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ভেতরে ঢোকানো যাচ্ছিল না। তাই গেট ভেঙে দুটি গাড়ি ঢোকানো হয়েছে।

তিনি জানান, ফায়ার সার্ভিসে ২১১ জন কর্মী আগুন নিয়ন্ত্রণের নিয়োজিত আছেন। কর্মীরা বিভিন্ন কক্ষে ঢুকে দেখছেন, আগুন নেভানোর কাজ করছেন। সেই কাজ প্রায় শেষের দিকে।

তিনি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।

আরো পড়ুন : সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে প্রাণ গেলো ফায়ার সার্ভিস কর্মীর

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App