×

জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড, গভীর উদ্বেগ জামায়াতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

সচিবালয়ে অগ্নিকাণ্ড, গভীর উদ্বেগ জামায়াতের

ছবি: সংগৃহীত

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুরো ভস্ম হয়ে  ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে দলটি এই ঘটনায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক বিবৃতিতে এ দাবির কথা বলেন।  

এতে তিনি বলেন, বাংলাদেশ সচিবালয়ের ৭নম্বর ভবনে আগুনে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুরে ভস্ম হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বাংলাদেশ সচিবালয় হলো সব প্রশাসনের প্রাণকেন্দ্র । দিনরাত ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কিভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়। 

তিনি বলেন, সচিবালয় এ ধরনের ভয়াবহ আগুনের ঘটনা কোনো নাশকতা কিনা তা তদন্ত করে দেখতে হবে।  দেশবাসী মনে করে, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা ও অসতর্কতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। 

বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা মনে করি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আগুনের ঘটনার রহস্য উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা  নেয়া দরকার। সেইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরো সচেতন এবং সতর্ক হওয়া দরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App