×

জাতীয়

বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন সামিটের আজিজ খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পিএম

বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন সামিটের আজিজ খান

ছবি: সংগৃহীত

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন। দেশটির আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব রাখা যায় না। ফলে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

১৯৮৮ সাল থেকে সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন আজিজ খান। ২০১৬ সালে সামিটের প্রধান কার্যালয় দেশটিতে স্থানান্তর করেন তিনি। ২০১৮ সাল থেকে ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় আছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার।

এতদিন বাংলাদেশের নাগরিক ছিলেন আজিজ খান। কিন্তু এবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ব্যবসায়ী জীবন শুরু করেছিলেন ১৮ বছর বয়সে। জুতা তৈরির মাধ্যমে শুরু করা ব্যবসা পরে বিদ্যুৎ, বন্দর ও ফাইবার অপটিক খাতে বিস্তৃত হয়।

সাম্প্রতিক সময়ে সামিট গ্রুপ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আওয়ামী লীগের সরকারের পতনের পর কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত চলছে। সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণের কারণে তার বাংলাদেশের নাগরিকত্ব হারানো এবং নতুন পরিস্থিতি ব্যবসায়িক ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App