×

জাতীয়

সচিবালয়ে আগুনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম

সচিবালয়ে আগুনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, সচিবালয়ের স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাটি সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান। সচিবালয়ে সিসিটিভি রয়েছে কি না, কিংবা ফুটেজ সংগ্রহ করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ইতোমধ্যে প্রয়োজনীয় ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

সচিবালয়ের সার্বিক নিরাপত্তার ব্যাপারে জানতে চাইলে তিনি আরো বলেন, সচিবালয়ের নিরাপত্তার জন্য একজন এসপি, একজন অ্যাডিশনাল এসপি ও একজন এএসপিসহ সাড়ে পাঁচশরও বেশি নিরাপত্তারক্ষী রয়েছেন। এছাড়া সচিবালয়ে‌ সাতটি টাওয়ার রয়েছে, সেগুলোতেও গার্ড থাকেন।

ব্রিফিংয়ে সরকারের নানান উদ্যোগের কথা জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: সচিবালয়ে আগুনে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

দীনেশ ত্রিবেদী ‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

বিমানবন্দর থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ডন

বিমানবন্দর থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ডন

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘অনিয়ম’, বিএনপির একাংশের বিক্ষোভ

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘অনিয়ম’, বিএনপির একাংশের বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App