×

জাতীয়

ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে দুদিনের জাতীয় সংলাপ শুরু আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ এএম

ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে দুদিনের জাতীয় সংলাপ শুরু আজ

প্রধান অতিথির বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে দুই দিনব্যাপী জাতীয় সংলাপ শুরু হচ্ছে শুক্রবার (২৭ ডিসেম্বর)। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশে (কেআইবি) সকালে শুরু হবে এই সংলাপ। আগামী শনিবার (২৮ ডিসেম্বর) এই সংলাপ শেষ হবে।

অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা সংলাপ উদ্বোধন করবেন। প্রধান অতিথির বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ড. মুশতাক হুসাইন খান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেবেন রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ। উদ্বোধন অনুষ্ঠানের প্রথম পর্বে ধারণাপত্র পাঠ করবেন সাংবাদিক মনির হায়দার। সঞ্চালনা করবেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে কেআইবিতে এক সংবাদ সম্মেলন করে এফবিএস এসব তথ্য জানিয়েছে। এই বেসরকারি উদ্যোগে সরকার, রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোর সহযোগিতা করছে।

আরো পড়ুন : সচিবালয়ে অগ্নিকাণ্ড: সিসিটিভি ফুটেজ সংগ্রহ

জাতীয় এই সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথির বক্তব্য দেবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অর্থনীতিবিদ মুশতাক হুসাইন খান। এতে সমাপনী বক্তব্য দেবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

এরপর সংলাপের প্রথম দিন দুটি অধিবেশন অনুষ্ঠিত হবে। ‘ঐক্য কোন পথে’ শিরোনামের প্রথম অধিবেশনে রাজনীতিবিদদের মধ্যে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, মিয়া মো. গোলাম পরওয়ার, সৈয়দ মহাম্মদ রেজাউল করিমসহ অনেকে। উপদেষ্টাদের মধ্যে থাকবেন আদিলুর রহমান খান, শারমীন মুরশিদ ও মাহফুজ আলম। আরও থাকবেন ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান, বদিউল আলম মজুমদার, হোসেন জিল্লুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য, নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

‘রক্তের ঋণ ও ঐক্যের আকাঙ্ক্ষা’ শিরোনামে দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেবেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।

সংলাপের দ্বিতীয় দিনে ‘গুম–খুন থেকে জুলাই গণহত্যা: বিচারের চ্যালেঞ্জ’, ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ এবং ‘ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ শিরোনামে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, অধ্যাপক আসিফ নজরুল ও এম তৌহিদ হোসেন। রাজনীতিকদের মধ্যে থাকবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, আব্দুলাহ মোহাম্মদ তাহের, জোনায়েদ সাকি প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App