×

জাতীয়

বায়ুদূষণে বিপর্যস্ত ঢাকা, হুমকিতে জনস্বাস্থ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ এএম

বায়ুদূষণে  বিপর্যস্ত ঢাকা, হুমকিতে জনস্বাস্থ্য

ছবি : সংগৃহীত

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২২২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় ঢাকার বাতাসে পিএম২ এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ২৯.৩ গুণ বেশি রয়েছে।

এ সময় সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বাসাবো এলাকায়। ৩৩৯ একিউআই স্কোর নিয়ে এই এলাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় এরপরে রয়েছে যথাক্রমে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (২৯৮), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৫৫), কল্যাণপুর (২৪৬), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৩০), বেচারাম দেউড়ি (২২২), গুলশান লেক পার্ক (২২২), তেজগাঁয়ের শান্তা ভবন এলাকা (২১৫), মহাখালীর আইসিডিডিআরবি (২০২) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

শনিবার সকাল ৯টায় বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে আফগানিস্তানের কাবুল (২২৮)।

তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা (২২২), তৃতীয় ও চতুর্থ স্থানে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো (২১৫) ও মিসরের কায়রো (২১৪)। এ সময় শহরগুলোতে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস বিরাজ করছে। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App