×

জাতীয়

সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ, যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ, যা জানা গেলো

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জিজ্ঞাসাবাদের তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগ এবং জিজ্ঞাসাবাদের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত ৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।  জুলাই-আগস্টের গণহত্যা মামলায় প্রথমবারের মতো কোনো সরকারি কর্মকর্তা ওইদিন জবানবন্দি দেন। 

আদালত সূত্র জানিয়েছে, বিচারকের খাসকামরায় সাবেক এ আইজিপি আড়াই ঘণ্টা ছিলেন। তবে, এটা কি তার ব্যক্তিগত স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাকি ওই সময় নির্দেশদাতাদের বিরুদ্ধে সাক্ষ্য তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ঢাকার উত্তরা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত তিনি ১২৩ হত্যা মামলার আসামি। তাকে কয়েক দফায় ৬৬ দিন রিমান্ডে নেয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App