×

জাতীয়

সচিবালয়ে আগুন: প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয়া হবে মঙ্গলবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম

সচিবালয়ে আগুন: প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয়া হবে মঙ্গলবার

ছবি: সংগৃহীত

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির তদন্তের প্রাথমিক প্রতিবেদন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কমিটির প্রধান নাসিমুল গণি।

তিনি বলেন, আমাদের প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল। তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরো একদিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট আজ রাতে হবে। সেগুলোর রিপোর্ট আসলে মঙ্গলবার আমরা প্রাথমিক প্রতিবেদন দিতে পারব।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিটি প্রধান এ কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আপনারা জানেন অগ্নিকাণ্ডে একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। এখানে একসঙ্গে অনেকগুলো দল কাজ করছে। সেনাবাহিনীর টিম, বুয়েটের টিম, পিডব্লিউটির লোকেরা কাজ করছে, পুলিশ ও আইসিটি লোকেরাও কাজ করছে। আমরা সবাই টিম হয়ে কাজ করছি। তাদের থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়।

আরো পড়ুন: ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরলেন গণপূর্তের উপসহকারী প্রকৌশলী

তিনি বলেন, সেটা করতে গিয়ে আমরা দেখতে পারছি কিছু জিনিসের ল্যাব টেস্ট করা হয়েছে। আজকে কিছু আলামত নেয়া হয়েছে সেগুলোও টেস্ট করা হচ্ছে। সেগুলো হলে পরে আমরা আবার কালকে বসব। তখন আমরা একটা প্রাথমিক ধারণা নিতে পারব।

তাহলে কী মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন, এমন প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, আমরা আশা করছি বুধবার বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি পারি তার আগেই দিয়ে দেবো। তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছি।

যেসব বিষয়ে আমাদের দেশে পরীক্ষার সুযোগ নেই সেগুলো বিদেশে কোনো দেশে পাঠানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে সিনিয়র এই সচিব বলেন, আমরা আগেই বলেছি, কিছু আলামত পরীক্ষা নিরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে। এটা আমাদের আগেই সিদ্ধান্ত নেয়া ছিল। যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে সেখানেই পাঠানো হবে।

আরো পড়ুন: ‘এদেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত’, ড. ইউনূসের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে

কি সংক্রান্ত আলামত সংগ্রহ করেছেন জানতে চাইলে সচিব বলেন, আমরা আগুন সংক্রান্ত আলামত সংগ্রহ করেছি। প্রাথমিক প্রতিবেদনে আপনারা কি দেখতে পেলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের প্রশ্ন এখন কইরেন না। আমি বলতে পারব না।

চূড়ান্ত প্রতিবেদন কতোদিনের মধ্যে দেয়া হবে, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত যাবে এবং আসবে এতে কিছু সময় লাগবে। তবে আমরা যত দ্রুত করা সম্ভব আমরা সেটা করব।

সিসিটিভি ফুটেজে কোনো কিছুর আলামত পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্নের জবাব দিচ্ছি না। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে সে সময় কিছু বলার প্রয়োজন হলে বলা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App