×

জাতীয়

সচিবালয়ের পোড়া ভবন ব্যবহার উপযোগী করা সম্ভব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

সচিবালয়ের পোড়া ভবন ব্যবহার উপযোগী করা সম্ভব

ছবি: সংগৃহীত

সচিবালয়ের পুড়ে যাওয়া ৭ নম্বর ভবন মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব বলে ধারণা করছেন সচিবালয়ে অবস্থিত ইডেন ভবন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া। সোমবার (৩০ ডিসেম্বর) আগুনে পুড়ে যাওয়া ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ধারণা ব্যক্ত করেন।

উপ-সহকারী প্রকৌশলী বলেন, বুধবার আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা গণপূর্তের লোকজন এসেছিলাম, আমাদের খুব বেশি দেরি হয়নি। ফায়ার সার্ভিসকে আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি।

তিনি বলেন, ভবনটিতে মোটামুটি ছয়টি মন্ত্রণালয় রয়েছে। প্রতিটি ফ্লোরে ৪০ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে। চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পরিপূর্ণ কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরো পড়ুন: সচিবালয়ে আগুন: প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয়া হবে মঙ্গলবার

ভবনটি ব্যবহার উপযোগী থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিম যে মতামত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, যখন অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে তখন আমরা বুঝতে পারব এটি সংস্কার করতে কতদিন লাগবে। অগ্নিকাণ্ডের ক্ষেত্রে গণপূর্ত বিভাগের কোনো গাফিলতি বা অবহেলা ছিল না বলেও দাবি করেন এ প্রকৌশলী। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App