×

জাতীয়

ভোটার হওয়ার বয়স ১৭, ভোটার কত বাড়বে

Icon

ডয়েচে ভেলে

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

ভোটার হওয়ার বয়স ১৭, ভোটার কত বাড়বে

ছবি: সংগৃহীত

সারাদেশে ১৫ থেকে ১৯ বছর বয়সির সংখ্যা এক কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ১৫০। ১৭ বছরের বেশি বয়সি মানুষের সংখ্যা আলাদা করে প্রতিবেদনে নেই। তবে গড় হিসাবে ১৭ বছর বয়সির সংখ্যা ৩৩ লাখ ১৩ হাজার ৪৩০।  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে এই তথ্য জানা গেছে। 

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৯৩৭। একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। পাঁচ বছরে ভোটার বৃদ্ধি পায় এক কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৫৫৬ জন৷ বছরে ভোটার বৃদ্ধি পায় ৩১ লাখের বেশি। 

বিবিএস ও নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভোটারের বয়স ১৭ নির্ধারণ করলে ৩০ লাখের বেশি মানুষ ভোটার হওয়ার যোগ্য হবে। 

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের শেষদিকে নির্বাচন হলে দুই বছরে আরো ৬০ লাখের বেশি তরুণ যোগ হবেন ভোটার তালিকায়। বয়স কমিয়ে ১৭ করা হলে প্রায় এক কোটি নতুন ভোটার যোগ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App