×

জাতীয়

পুলিশ স্টাফ কলেজের রেক্টর তারিক, ৮ এসপিকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

পুলিশ স্টাফ কলেজের রেক্টর তারিক, ৮ এসপিকে বদলি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ রেক্টর হিসেবে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পদায়ন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়, পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা আবু হাসান মুহম্মদ তারিক ২০২২ সালের ১৭ জানুয়ারি অতিরিক্ত আইজিপি হন। পরের মাসের ২ ফেব্রুয়ারি তিনি রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপালের দায়িত্ব পান।

প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিকসহ আট পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

তারা হলেন- নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরে, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোরে, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিজানুর রহমানকে টাঙ্গাইলের পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া দিনাজপুরের এসপি হিসেবে পদায়ন কৃত জাকির হোসেনের বদলি আদেশ বাতিল, চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে আবু সায়েম প্রধানের আদেশ বাতিল এবং ডিএমপির ডিসি মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে

জামায়াতের আমির ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা

ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App