×

জাতীয়

এবার কমলাপুর রেলস্টেশনের মনিটরে ভেসে উঠলো নীল ছবি, পাথর ছুড়লেন যাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ পিএম

এবার কমলাপুর রেলস্টেশনের মনিটরে ভেসে উঠলো নীল ছবি, পাথর ছুড়লেন যাত্রী

ছবি: সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাজধানীর কমলাপুর রেলস্টেশনের। দুই মাস আগে প্রবেশপথের মনিটরে “আওয়ামী লীগ জিন্দাবাদ” স্ক্রল দেখানোর পর এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও প্রদর্শনের ঘটনা ঘটেছে। এতে স্টেশনে উপস্থিত যাত্রীরা তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনাটি গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) মধ্যরাতে ঘটে। বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমলাপুর স্টেশন সূত্র বলছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যান্যরা বিব্রত হয়ে পড়েন। উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এক যাত্রী পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন। অবশ্য এই ঘটনার কারণ জানতে দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তিনি বলেন, আগে একবার স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ ভেসে উঠেছিল, যার পর থেকে ওই ডিসপ্লে বোর্ড সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছিল।

এবার যে স্ক্রিনে এই বিব্রতকর ভিডিও দেখানো হয়েছে, সেটি মূলত সময়সূচি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি সহজ ভিনসেন্ট কোম্পানির তৈরি। আমরা ইতোমধ্যে তাদের চিঠি দিয়েছি, যাতে ডিসপ্লেতে কোনো অননুমোদিত কিছু না আসে। তবে এত সুরক্ষার পরও এমন কিছু কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর  কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল উঠেছিল। সেই ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল। গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনে ‘শেখ হাসিনা আবার ফিরে আসবে’ এমন লেখা প্রদর্শিত হয়েছিল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App