×

জাতীয়

বায়ুদূষণের তালিকায় দিল্লি, করাচি ও ঢাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ এএম

বায়ুদূষণের তালিকায় দিল্লি, করাচি ও ঢাকা

দিন দিনই বেড়েই চলছে বায়ুদূষণের মাত্রা। ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিনই বেড়েই চলছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বিশেষ করে শুষ্ক মৌসুমে এটা আরও বেড়ে যায়। বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শহরটির স্কোর ২০৮, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। 

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২১৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর এবং ২১৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। তৃতীয় অবস্থানে রাজধানী ঢাকা, যার স্কোর ২০৮। এ ছাড়াও একই স্কোর ২০৮ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান প্রদেশ এবং পঞ্চম অবস্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১৯৫।

আরো পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা ১০.৯ ডিগ্রি

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। 

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। 

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App