×

জাতীয়

আকিজ গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পিএম

আকিজ গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন ৩ জন। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আকিজ গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

হবিগঞ্জ জেলা পুলিশের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার মিজান গাজী, মাহফুজ মিয়া ও ভোলা জেলার রিয়াজ মিয়া। বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।

জহিরুল ইসলাম বলেন, আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাসের বিস্ফোরণে ৪ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। দুইজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। প্রাথমিকভাবে জেনেছি, গ্যাসের প্রেসার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার খবর পেয়ে আমি ফোর্সসহ সেখানে উপস্থিত হয়েছি। আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App