×

জাতীয়

ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন

হাই কমিশনে খোলা শোক বইতে একটি শোকবার্তা লেখেন প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (প্রয়াত) প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিনি হাই কমিশনে খোলা শোক বইতে একটি শোকবার্তা লেখেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ড. ইউনূস ঢাকায় ভারতীয় হাই কমিশন পরিদর্শন করেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টা মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে হাইকমিশনে খোলা শোক বইয়ে শোকবার্তাও লিখেছেন। এদিকে দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে।

আরো পড়ুন : জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সকাল সাড়ে ১১টায় বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরো জানায়, এ সময় অধ্যাপক ইউনূস হাই কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে তার স্মৃতির কথা তুলে ধরেন।

মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে হাইকমিশনে খোলা শোক বইয়ে শোকবার্তাও লিখছেন প্রধান উপদেষ্টা।

প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি (মনমোহন সিং) কতো সরল ছিলেন! কতো জ্ঞানী মানুষে ছিলেন! ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক দৈত্যে পরিণত করতে সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।

অধ্যাপক ইউনূস হাই কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন এবং দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সাথে তার স্মৃতির কথা তুলে ধরেন।

 মনমোহন সিং গত বৃহস্পতিবার রাতে ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৯ সালের আগস্ট থেকে ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App