×

জাতীয়

ইউনূস সরকারকে সাবধান করলেন সমন্বয়ক মাহিন সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

ইউনূস সরকারকে সাবধান করলেন সমন্বয়ক মাহিন সরকার

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে টালবাহানা কেন? শাপলা চত্বরের বিচার কেন আজও হচ্ছে না? সবকিছুতেই আমরা সরকারের তরফ থেকে টালবাহানা দেখতে পাচ্ছি। হাসিনার পতনের ৫ মাসেও কেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসছে না? এই ব্যর্থতার দায় কার? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইউনূস সরকার যেন সাবধান হয়ে যান। 

দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর হামলা ও জড়িতদের এখনো গ্রেপ্তার না করায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেছেন সমন্বয়ক মাহিন সরকার। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ভূমিকা না রাখতে পারলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথাও জানান তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক সমাবেশে মাহিন সরকার এসব কথা জানান। তিনি বলেন, ঢাকায় আজকের মার্চ ফর ইউনিটিতে আসার সময় সিরাজগঞ্জ, বাগেরহাট, গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এখনও হামলাকারীরা গ্রেপ্তার হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা কী করে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App