×

জাতীয়

কমলাপুর রেলস্টেশনের মনিটরে নীল ছবি, বরখাস্ত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

কমলাপুর রেলস্টেশনের মনিটরে নীল ছবি, বরখাস্ত ১

ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনীর জন্য স্থাপিত ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শিত হওয়ায় একজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিসপ্লে বোর্ড পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা সহজ ডট কমের মাহফুজুর রহমান নয়ন নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সেই সঙ্গে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কর্তৃক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ডিভিশনাল কমার্শিয়াল অফিসার-ঢাকা, ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার-ঢাকা এবং ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার-ঢাকা।

উল্লেখ্য যে, গত ২৮ ডিসেম্বর রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি ভেসে উঠে। এতে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে এলে তারা আইনি ব্যবস্থার উদ্যোগ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App