×

জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করায় ডিইউজের একাংশের নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম

 জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করায় ডিইউজের একাংশের নিন্দা

ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের প্রায় অর্ধশত পেশাদার সাংবাদিকের সদস্যপদ স্থগিত করায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ উদ্বেগ ও নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিন দফায় প্রায় অর্ধশত সাংবাদিকের সদস্যপদ স্থগিত করেছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

তারা বলেন, ৫ আগস্টের পরপরই প্রথম দফায় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকের সদস্যপদ, দ্বিতীয় দফায় ১৮ নভেম্বর ৩৭ জন সিনিয়র সাংবাদিক এবং সবশেষ ২৮ ডিসেম্বর আরো পাঁচজন সিনিয়র সাংবাদিকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তারা প্রত্যেকেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্য।

ডিইউজের নির্বাহী পরিষদের পক্ষে নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেস ক্লাব একটি মুক্তবুদ্ধিচর্চার প্রতিষ্ঠান হওয়া সত্বেও কোনো সঙ্গত কারণ ছাড়াই একতরফাভাবে সদস্যপদ স্থগিত করায় প্রতিষ্ঠানটি বিতর্কিত ও রাজনীতিকরণের একটি বড় নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো। যা ভবিষ্যতে শুভ কোনো ফল বয়ে আনবে না। এ ধরনের সিদ্ধান্ত জাতীয় প্রেস ক্লাবকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবে।

নেতৃবৃন্দ অবিলম্বে সদস্যপদ স্থগিতের আদেশ প্রত্যাহার করে জাতীয় প্রেস ক্লাবকে দলীয় প্রভাবমুক্ত রাখার জন্য অনুরোধ জানান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App