×

জাতীয়

শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম

শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ

ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। আগামী শনিবার (৪ জানুয়ারি) বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।  

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের এই সমাবেশ করার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের রক্তঝরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে জনআকাঙ্খা তৈরি হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ এই আকাঙ্খা বাস্তবায়নে জনগণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে জাতীয় সমঝোতা ও ঐক্য তৈরির ক্ষেত্রকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল “জাতীয় বিপ্লবী পরিষদ”-এর অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নাগরিক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। 

এই সমাবেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা পেশ করবেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান এবং সভাপতিত্ব করবেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান।

সমাবেশে ছাত্র-শ্রমিক জনতাসহ সর্বস্তরের গণমানুষকে যোগদানের জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App