×

জাতীয়

নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট গঠনের ডাক মুজাহিদুল ইসলাম সেলিমের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম

নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট গঠনের ডাক মুজাহিদুল ইসলাম সেলিমের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম যুক্তফ্রন্ট গঠনের ডাক দিয়ে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বাম, প্রগতিশীল ও উদারনৈতিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে ‘যুক্তফ্রন্ট’ গঠন করতে হবে। কেবল মেহনতি মানুষের রক্ত যাবে, অন্যরা ক্ষমতা ভোগ করবে, তা হবে না। এবার জুলাই-আগস্ট অভ্যুত্থানের ফল জনগণ নিজের ঘরে তুলে নেবে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ‘ঢাকা সমাবেশে’ তিনি এসব কথা বলেন। ‘জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন; গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা;  ভোগ্যপণ্যের দাম কমানো, জান-মালের নিরাপত্তা, শোষণ-নিপীড়ন-বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গড়ে তোলা, মুক্তিযুদ্ধের চেতনায় ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও ব্যবস্থা’র লক্ষ্যে এ সমাবেশ করে সিপিবি।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ক্ষমতায় যেতে হলে খালি ঘরে বসে লড়াই করে গেলে চলবে না। নিজেদের সরকার গঠন করতে হবে। এবার বামপন্থিরা সরকার কায়েমের সংগ্রামে অবতীর্ণ হবে। সব প্রগতিশীল, বাম, উদারনৈতিক ও সৎ-নিষ্ঠাবান লোক ও দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাঁড়িপাল্লা’ এই চারটিকে বাদ দিয়ে নয়া যুক্তফ্রন্ট গড়ে তুলেন। যুক্তফ্রন্টের সরকার গড়ে তুলেন। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শাসনকে বিদায় নিতে হয়েছে। এ জন্য আমি বীর ছাত্রদের অভিনন্দন জানাই।

মুজাহিদুল ইসলাম সেলিম তার বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি বলেন, অনেকেই আন্দোলনের সাফল্যের দাবিদার হয়েছেন। আমিই মাস্টারমাইন্ড, আমিই মিটিকুলাসলি নায়ক। শুধু জুলাই-আগস্টের ঘটনা দিয়ে জুলাই বিপ্লবের তাৎপর্য বোঝা যাবে না। গত ১৫ বছর ধরে শ্রমিক, জনতা, বাম রাজনৈতিক দল, বিএনপিসহ গণতান্ত্রিক শক্তিগুলোর নিরবচ্ছিন্ন সংগ্রামের ফসল এই অভ্যুত্থান।

কোনও মানুষ আওয়ামী লীগ সরকারকে দেখতে পারতো না বলেও মন্তব্য করেন মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ ছিল। সুতরাং শুধু জুলাই-আগস্টের শহীদদের নয়, ১৬ বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের স্যালুট জানাই। তাদের অবদানকে স্বীকার করে এগোতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান মিথ্যা ও কুৎসিত। তারা সেটিকে ব্যবহার করেছে লুটপাটের জন্য। আওয়ামী লীগের বয়ানের কবর চাই। কিন্তু সেই কারণে যদি কেউ মুক্তিযুদ্ধকে কবর দিতে চান, তাহলে মনে রাখবেন আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিইনি।

মুজাহিদুল ইসলাম সেলিম আরো বলেন, জামায়াত মাঠে নেমেছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দলিল হয়েছিল…। সেখানে আত্মসমর্পণকারীরা লিখেছিল, আমরা পাকিস্তানের সেনাবাহিনী ও অক্সিলারি ফোর্স... মানে রাজাকার, আলবদর, জামায়াতসহ রাজনৈতিক অক্সিলারি ফোর্স। পাকিস্তান সেনাবাহিনীর যদি এই দেশে অধিকার না থাকে, জামায়াতেরও থাকতে পারে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App