×

জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০১:০০ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকায় মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, পরিচালকবৃন্দ, বিমান কেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন-অ্যাসোসিয়েশনের নেতাসহ বিমানের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী। 

৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজানো হয়। এছাড়া বিমানের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আলোকসজ্জা করা হয় এবং বলাকা লবিতে একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও ৪ জানুয়ারি বিমান এর প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয় এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ফ্লাইটের যাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App