×

জাতীয়

আগামী জাতীয় নির্বাচন কেমন হবে, ব্রিটিশ এমপিকে জানালেন প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

আগামী জাতীয় নির্বাচন কেমন হবে, ব্রিটিশ এমপিকে জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি রূপা হকসহ প্রতিনিধি দল। ছবি: পিআইডি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। তিনি বলেন, ‘গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তখন একটি ভুয়া সংসদ ছিল, যেখানে ভুয়া স্পিকার ও ভুয়া সংসদ সদস্যরা ছিলেন।’

শনিবার (৪ জানুয়ারি) ব্রিটিশ এমপি রূপা হক ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

ব্রিটিশ এমপিকে ড. ইউনূস জানান, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে : ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার ওপর।

প্রধান উপদেষ্টা বলেন, ‘পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে; তাদের কণ্ঠ জোর করে কেড়ে নেয়া হয়েছিল।’

আরো পড়ুন: ৪০তম বিসিএসে নিয়োগ পাওয়া ২৫ এএসপিকে নিয়ে কী হচ্ছে

রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি সত্যিই উৎসাহিত হয়েছি।’

রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসবেন বলে তার আগ্রহের কথা জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রূপা হকের কাছে তুলে ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছিল।

সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান।

এর আগে রুপা হক যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App