×

জাতীয়

সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৬ পিএম

সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

২ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাবে প্রায় ১১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শেখর এবং তার স্ত্রী সিমা রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় আসামি মো. সাইফুজ্জামানের (শেখর) বিরুদ্ধে সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৫২১ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ৭টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী সিমা রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ টাকার সম্পদের প্রমাণ মিলেছে। এই মামলায় স্বামী মো. সাইফুজ্জামানকে (শেখর) সহযোগী আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে।

গত ১৫ অক্টোবর মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সীমা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করে দুদক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App